1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

লক্ষ্মীপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৫২ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সভাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিশুদের মধ্যে পাঠদানে আগ্রহ সৃষ্টি, শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা শিক্ষার মান উন্নয়নের মূল চাবিকাঠি। প্রাথমিক স্তরেই শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, “পিইডিপি-৪ কর্মসূচির আওতায় বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল পাঠদান পদ্ধতি চালু এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এসব কার্যক্রমের সঠিক বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার মানে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে।”

সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। তিনি বলেন, “জেলার প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রয়াস ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়।”

সভায় বক্তারা জেলার প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভাটি একটি আন্তরিক ও ফলপ্রসূ পরিবেশে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK