1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দেশে সর্বপ্রথম সচেতন অভিভাবক গড়তে প্যারেন্টিং কোর্স করালো  ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

বাংলাদেশে এই প্রথম সচেতন অভিভাবকত্বে গড়ে উঠতে ফ্রি প্যারেন্টিং কোর্স করিয়ে অভিভাবকের হৃদয়ে স্থান করে নিয়েছে চাটখিল ও সোনাইমুড়ির গৌরব উজ্জ্বলীত সু-পরিচিত প্রতিষ্ঠান ডা: মোস্তফা হাজেরা ফাউন্ডেশন।

শুক্রবার (২ মে) সকালে জয়াগ মহাবিদ্যালয় অডিটোরিয়ামে ব্যতিক্রমী অনুষ্ঠানে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫শ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বাংলাদেশের সর্বপ্রথম অভিভাবকদের দায়িত্বশীলতা নিয়ে প্যারেন্টিং কোর্সের যাত্রা শুরু করেন ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া, গোলাম মর্তুজা, জহিরুল ইসলাম ও গোলাম মাওলা।

ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম মর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কোর্স সম্পর্কে উপস্থাপন করেন যুক্তরাজ্য মানসিক হাসপাতালের সাবেক ডেপুটি ম্যানেজার জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যের টেলিভিশন উপস্থাপক ও স্বাস্থ্য কর্মকর্তা সুমন মাহমুদ।

কোর্সের আওতায় অভিভাবকদের দায়িত্ব, বয়স অনুযায়ী আচরণ, চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা, অন্তরীন সম্পর্ক ও আত্মউন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।

ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। সেই ধারাবাহিকতায় এ অঞ্চলের সর্বসাধারণের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK