1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করছে বাংলাদেশ প্রেস কাউন্সিল

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১০৭ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। সে ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

সোমবার সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউজে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বলেন।

বাংলাদেশ প্রেস কাউন্সিল ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সেমিনার, সিম্পোজিয়াম ও সভার বক্তব্য আর বাস্তবতা ভিন্ন। সুন্দর সুন্দর কথা বলা যায় কিন্তু বাস্তবতায় এর কোনো প্রতিফলন নেই। সংস্কারে যার যার জায়গা থেকে অল্প কিছু হলেও এগোতে হবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে ।

‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপ-সচিব মো. আব্দুস সবুর, লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, জেলা তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK