1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৮৭ বার পঠিত
নেত্রকোনায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সকাল থেকে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। দিনের শুরুতে বর্ণাঢ্য র‍্যালি বের হয় জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্বাস্থ্যসেবা কর্মসূচি এবং আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা কমিটির চেয়ারম্যান জনাব হাফিজুল রহমান। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার এ কে এম এমদাদুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আইনি সহায়তা নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে।
আইনগত সহায়তা কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। দিনব্যাপী আয়োজনে সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও আইনি পরামর্শ প্রদান করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK