1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে জামায়াত নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৭০ বার পঠিত
বাউফলে উপজেলায় পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে মো. নাসির উদ্দিন (৫২) নামে জামায়াতে ইসলামীর নেতার মৃত্যু হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নাসির উদ্দিন কালিশুরী ইউনিয়ন জামায়াতের ৯নং ওয়ার্ডের সেক্রেটারি এবং রাজাপুর বালিকা দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাতে উপজেলার কালিশুরী ইউনিয়নের হিজবুল্লাহ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিদগ্ধ হন নাসির উদ্দিন। সেদিন রাত সাড়ে ৭টার দিকে বিদ্যুৎ লোডশেডিং চলছিল। এ সময় এক বাইকার পেট্রোল নিতে এলে মোমবাতির আলোয় পেট্রোল সরবরাহ করার সময় হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে নাসির উদ্দিনকে উদ্ধার করেন। প্রথমে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় জাতীয় বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
নাসির উদ্দিনের সহকর্মী মাওলানা মোহাম্মদ মহসীন মীর বলেন, তিনি একজন সৎ ও নীতিবান ব্যক্তি ছিলেন। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK