1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করলেন মির্জা ফখরুল 

আহসান হাবিব রুবেল, ঠাকুরগাঁও  প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৯১ বার পঠিত
আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও  প্রতিনিধি:
দেশে অন্তর্বর্তী সরকার থাকার কারণে ব্যবসায়ীরা বিভিন্ন রকমের অসুবিধায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের উদ্বোধনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মন্তব্য করেন তিনি৷ মহাসচিব বলেন, ব্যবসায়ীদের এমন অবস্থায় মসজিদ পুনঃনির্মাণের জন্য অর্থ সংগ্রহ করা একটি কঠিন চ্যালেঞ্জ হবে। তবুও আমি বিশ্বাস করি, যেহেতু আল্লাহর ঘরের কাজ, আল্লাহর সাহায্যে আমরা এই কাজ শেষ করতে পারবো। মসজিদ নির্মাণের কাজের শৈশবের স্মৃতি নিয়ে তিনি বলেন, এ মসজিদের কাজ যখন শুরু হয় আমরা হাই স্কুলে পড়তাম। ছাত্ররা লাইন ধরে এসে মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিলাম। ইট আনা ও বস্তা আনার কাজ করেছিলাম। বক্তব্যের শেষে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
এ সময় মসজিদের সভাপতি মির্জা রফিকুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পুনঃনির্মাণ কমিটির আহ্বায়ক ডা. আবু মো খয়রুল কবির, হাফেজ রশিদ আলম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK