1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কলমাকান্দায় গলায় রশি প্যাঁচানো ২ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১১৪ বার পঠিত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনা কলমাকান্দা উপজেলায় গলায় প্লাস্টিকের (নাইলন) রশি প্যাঁচানো ইতি রানী দাস (৩৩) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত দুই সন্তানের জননী ইতি রানী উপজেলার মনতলা এলাকার দিনমজুর সুবল চন্দ্র দাসের স্ত্রী।বুধবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে মৃতদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি আত্মহত্যা। (বুধবার) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে যে কোন সময়ে মনতলা (উব্দাখালী) ব্রীজের কাছে একটি পরিত্যাক্ত ঘরের ধরণার সাথে ঝুলে ‍ভুক্তভোগী আত্মহত্যা করে থাকতে পারেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইতি রানী দাস দুই সন্তানের জননী এবং তার স্বামী দিনমজুরী কাজ করেন। স্বামী ও সন্তানদের নিয়ে মনতলা (উব্দাখালী) ব্রীজের কাছে একটি ছাপড়া ঘরে থাকতেন ইতি রানী। আর্থিক টানাপোড়নে ভুক্তভোগী আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, মৃতদেহের বিভিন্ন আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভুক্তভোগী আত্মহত্যা করেছেন। মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দুপুরের দিকে ময়নাতদন্তর জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK