1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে মাছ ধরাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা মারধর- আহত ৪

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১২২ বার পঠিত

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কুলশ্রী পালের বাড়িতে পার্শ্ববর্তী এলাকার একদল সন্ত্রাসীদের হামলায় নারী সহ ৪জন আহত হয়। এসময় হামলাকারীরা নগদ ১২হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও একজোড়া কানের দুল লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এই ব্যাপারে পালের বাড়ির সীমা বেগম বাদী হয়ে ৮জন সহ অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনের বিরুদ্ধে বুধবার বিকেলে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, বাদীর মালিক দখলীয় সম্পত্তির সংলগ্ন খালে অন্য এলাকা থেকে এসে জোর পূর্বক মাছ ধরার জন্য সেচ পাম্প বসাইলে জমিনের মালিক ও তার ভাতিজা বাধা দিয়ে মেসিন বন্ধ করে দেয়। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় । এ ঘটনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী এলাকার ফখরুল ইসলাম প্রান্ত (৩০), মেহেদী হাসান হৃদয় (২৭), রেদওয়ান চৌধুরী দীপ্ত (২০) সালাউদ্দিন কাদের মামুন (৩০) দিদার হোসেন (২৪) রুবেল রাজু ওরফে রাজন (৩৫) নূর হোসেন শিপন (৪৫) ও আল আমিন (২৫) সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন বুধবার দুপুরে লোহার রোড, হকিস্টিক, জিআই পাইপ, রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে হামলা চালিয়ে ঐ বাড়ির সীমা বেগম, মোঃ জুয়েল, এয়াকুব হোসেন শান্ত ও লিপি বেগম কে মারধর করে আহত করে এবং বসত ঘরে কোপায় ও ভাঙচুর করে।
এসময় সন্ত্রাসীরা সীমা বেগমের একটি স্বর্ণের চেইন, লিপি বেগমের একজোড়া কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। এদের শোর চিৎকারে মোঃ জুয়েল এগিয়ে গেলে তাকেও মারধর করে তার পকেটে থাকা ১২হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন তিনি । মোঃ জুয়েল অভিযোগ করে বলেন তাদের উপরে দফায় দফায় হামলা করে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।
এই ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেছি। বিবাদীদের বিরুদ্ধে থানায় ইতিপূর্বে আরো কয়েকটি অভিযোগ আছে। তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK