1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ধুনটে পল্টন ট্রাজিডি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

মুঞ্জুরুল হক, ধুনট, বগুড়া
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

গত ২০০৬ সালে ২৮ অক্টোবর পল্টন ট্রাজিডির ঘটনায় সারা দেশের ন্যায় বগুড়ার ধুনটেও দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ অক্টোবর বিকেলে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নায়েবে আমীর রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম।

ধুনট উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওনালা আব্দুল করিমের সঞ্চালনায় সভায় জেলা কর্মপরিষদ সদস্য ও ধুনট উপজেলার সাবেক আমির রেজাউল করিম, উপজেলা নায়েবে আমীর চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, বগুড়া জেলা শ্রমীক কল্যানের সেক্রেটারী আতাউর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাহমুদ আলম লেবু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব, নিমগাছী ইউনিয়ন সেক্রেটারী হয়রত আলী, কালেরপাড়া ইউনিয়ন নায়েবে আমির খলিলুর রহমান, গোপালনগর ইউনিয়ন আমীর সাইফুল ইসলাম, গোসাইবাড়ী ইউনিয়ন আমীর মাওলানা আলি আকবর, মথুরাপুর ইউনিয়নের আমীর নজরুল ইসলাম ও পৌর বায়তুলমাল সেক্রেটারী মাওলানা শহিদুল আলম বক্তব্য দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK