1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৩১ বার পঠিত

নোয়াখালীর চাটখিলে সোমবাব (২৮ অক্টোবর) বিকেলে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়।

চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক উপজেলা আমীর ও নোয়াখালী জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মো. ছাইফ উল্যা, চাটখিল পৌরসভার আমির মাওলানা মো. আক্তার হোসেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. নুর হোসাইন রিয়াজ, চাটখিল পৌরসভার নায়েবে আমির মাওলানা রাকিব উদ্দিন, সেক্রেটারি মাস্টার সাফায়াত হোসাইন, চাটখিল উপজেলা সহকারী সেক্রেটারি হুমায়ন কবীর সুমন প্রমুখ। এছাড়াও ২০০৬ সালের ২৮ অক্টোবর আহত জামায়াত ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘২৮ অক্টোবর এক কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল শেখ হাসিনা। শুধু ছাত্রলীগ নিষিদ্ধ করলে হবে না। যুবলীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাদের সহযোগী অঙ্গসহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনাসহ তার পরিবারকে, হাজারো খুনের দায়ে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে।’

সভাপতির বক্তব্যে চাটখিল উপজেলা জামায়াতের আমীর ও চাটখিল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাসান বলেন, ‘আমরা খুনের বদলা খুন করবো না। আমরা প্রতিটি ঘরে ঘরে জামায়াতের দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে এই বদলা নিবো। এই জমিনকে আর ষড়যন্ত্রকারীদের হাতে বন্ধক দেওয়া যাবে না।’

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতী ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK