1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভোলার লালমোহনে গাঁজা ও ইয়াবাসহ আটক- ৩

লালমোহন(ভোলা) প্রতিনিধি:.
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১০৭ বার পঠিত
লালমোহন(ভোলা) প্রতিনিধি:.
ভোলার লালমোহনে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার বার রাতে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম, ওসি (তদন্ত) মাসুদ হাওলাদার এবং এসআই ইউছুফের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬ কেজি গাঁজা ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
লালমোহন থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে, পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”
ওসি (তদন্ত) মাসুদ হাওলাদার জানান, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।”
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে পুলিশ। সমাজকে মাদকমুক্ত রাখতে এলাকাবাসীকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK