1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে রুহিয়া ডেভেলপমেন্ট ফোরামের আত্মপ্রকাশ

আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার পঠিত
আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানায় একদল তরুণের উদ্যোগে “রুহিয়া ডেভেলপমেন্ট ফোরাম (RDF)” নামে একটি নতুন সংগঠনের যাত্রা শুরু হয়েছে। সংগঠনটির মূল লক্ষ্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা।
সংগঠনের উদ্দেশ্য ও কার্যক্রম রুহিয়া ডেভেলপমেন্ট ফোরাম (RDF) শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, সংস্কৃতি ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে— দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ও সহায়তা প্রদান,বৃদ্ধ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য আর্থিক অনুদান,শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ,অসহায় ও এতিম মেয়েদের বিয়ের ব্যবস্থা করা, ঈদ উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে অর্থ সহায়তা প্রদান ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা
সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠান  ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ডিগ্রি কলেজ মাঠে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— আতিকুল ইসলাম রাহিদ, কায়সার কুরাইশি, সাব্বির ওসমান, মাঝহারুল ইসলাম বাসর, মোহাম্মদ রাসেল, আবু সুফিয়ান, হাসানুজ্জামান মিন্টু, সালাহউদ্দিন আবীর, আবুল হাসেম, সোমা কায়সার, মাসুদ রানা, মুরাদ হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভার আগে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করে। রুহিয়া ডেভেলপমেন্ট ফোরামের সদস্যরা দৃঢ়প্রতিজ্ঞ, এই সংগঠন সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বাস্তবসম্মত ও টেকসই উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK