1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভোক্তা অধিকারের অভিযান, ২১টি মামলা জরিমানা প্রায় অর্ধ লাখ টাকা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১১২ বার পঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে ২১টি মামলা প্রায় অর্ধ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার (৩০ মার্চ) দুপুরে রায়পুর উপজেলায় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৫০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

বাস অতিরিক্ত ভাড়া নেওয়া, সিএনজি অতিরিক্ত ভাড়া নেওয়া, মোটর সাইকেল ফিটনেস বিহীন গাড়ি ও ড্রাইভিং লাইসেন্স বিহীন চালানো জরিমানা করা হয়।

ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত কাপড়ের দাম নেওয়া দোকানদারকে ভোক্তা অধিকার আইনে মামলা দেওয়া হয়েছে।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান বলেন, রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ও বাড়িতে নিরাপদে পৌঁছাতে আমরা নিয়মিত বাজার ও মোটরযান মনিটরিং করে যাচ্ছি।

অভিযানে নেতৃত্ব দেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান।

অভিযানকালে লক্ষ্মীপুর সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমদ, রায়পুর থানার ইনচার্জ মো. নিজাম ভূঞা, আনসার, সর্বস্তরের জনগণ ও সাংবাদিক উপস্থিত ছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK