1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ৮’শ টাকার গরুর মাংস হাজার টাকা বিক্রি, জরিমানা ৭ ব্যবসায়ী

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১১১ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার কমলনগরে ৮০০ টাকার গরুর মাংস ১ হাজার টাকায় বিক্রিসহ মূল্য তালিকা না থাকায় ৭ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার (৩০ মার্চ) দুপুরে কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয়েছে।

মাংস কিনতে গিয়ে স্থানীয়রা প্রতিবাদ শুরু করে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে। হঠাৎ মাংসের দাম বৃদ্ধির খবর পেয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামানের নেতৃত্বে বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীদের মধ্যে জয়নাল আবেদিনকে ৫ হাজার টাকা, মো. জসিমকে ৩ হাজার টাকা, বেলায়েত হোসেনকে ৩ হাজার টাকা, আমির হোসেনের ১ হাজার টাকা, মো. ইদ্রিসের ১ হাজার টাকা, মো. জহিরের ২ হাজার টাকা ও মাইন উদ্দিনের ২ হাজার টাকা জরিমানা করা হয়।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান বলেন, রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা নিয়মিত বাজার মনিটরিং করে যাচ্ছি। অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৭ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK