1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রামপালে ইউপি চেয়ারম্যান এর অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৮৭ বার পঠিত
শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি –
বাগেরহাট জেলার রামপাল উপজেলার ৩নং বাইনতলা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য বর্তমান ভারপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরা বেগম এর অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেন অত্র ইউনিয়নের সাধারণ জনগণ। ২৭ মার্চ (সোমবার) সকাল ১১ ঘটিকার সময় রামপাল প্রেস ক্লাব রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন মনিরা বেগম তৎকালীন আওয়ামী লীগ স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে রাতের ভোটের মাধ্যমে ইউপি সদস্য নির্বাচিত হন এবং তিনি সাবেক বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ফকিরের ডান হাত হিসেবে কার্যক্রম চালিয়েছে,এই মনিরা বেগম জুলাই আগস্ট এর ছাত্র-জনতার বিপ্লবকে রুখে দিতে তিনি এবং তার লাঠিয়াল বাহিনী দিয়ে ৪ আগস্ট ছাত্র জনতা ফয়লাতে বিক্ষোভ মিছিলে যাওয়ার সময় বাধা প্রদান করে এবং ছাত্র জনতাকে প্রতিহত করার জন্য চেষ্টা চালায়। এ সময় সংবাদ সম্মেলনে এলাকাবাসী আরো বলেন এক এবং দুই নং প্যানেল চেয়ারম্যান কে বাদ দিয়ে কোন এক অদৃশ্য মায়া বলে তিনি বর্তমান ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন। আমরা ৩ নং বাইনতলা ইউনিয়নবাসী এই আওয়ামী লীগের দোসর ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পেতাত্মা দের ও তৎকালীন সময়ে তালুকদার আব্দুল খালেকে এর সামচা দেরকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দেখতে চাই না। আমরা প্রশাসনের সদয় দৃষ্টি জ্ঞাপন করছি আপনারা অতি দ্রুত বাইনতলা ইউনিয়ন এর বর্তমান প্যানেল চেয়ারম্যান মনিরা বেগমক অপসারণ করা হোক অন্যথায় প্রশাসন যদি তা করতে ব্যর্থ হয় তাহলে আমরা অত্র এলাকাবাসীর তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করব।
এ সময় উক্ত সংবাদ সম্মেলনে আরো বলা হয় বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের দোশর দের কোন ঠাই হবে না। আওয়ামী লীগের দোশর দেরকে ধরে ধরে আইনের আওতায় এনে সঠিক তদন্তের মাধ্যমে অতি দ্রুত বিচার করতে হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK