1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় বন্ধ লোকাল ট্রেন চালুর দাবিতে জনসাধারণের বিক্ষোভ ও রেলপথ অবরোধ

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৩০ বার পঠিত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
বন্ধ থাকা লোকাল ট্রেন চালুর দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতীকী রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে চলাচলকারী ওই লোকাল ট্রেনটি ইঞ্জিন সংকটের অজুহাতে প্রায় চার মাস ধরে বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। গত বুধবার (২৬ মার্চ) বিকেলে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে এসব কর্মসূচি পালন করা হয়। সচেতন নাগরিক সমাজ ও মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম এসব কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে মোহনগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মো. আল হেলাল তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন- উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আল মুজাহিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির এটিএম হামিদ উল্লাহ তালুকদার, উপজেলা ছাত্রদল সভাপতি জামিউল ইসলাম রাকিব, পৌর বিএনপির নেতা খালেদ হাসান তুহিন, উপজেলা শিবিরের সভাপতি মো. ফারাবি রায়হান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতন প্রমূখ।
বক্তারা বলেন, কোনো একটা পক্ষকে লাভবান করতেই ষড়যন্ত্র করে ইঞ্জিন সংকটের বাহানায় লোকাল ট্রেনটি বন্ধ করে রাখা হয়েছে। হাওরাঞ্চলের শিক্ষার্থীরা এই ট্রেনে চড়ে জেলা শহরে গিয়ে পড়াশোনা করে। রোগীরা সেবার জন্য শহরে যান এই ট্রেনে। ব্যবসায়ীরা কম খরচে নিরাপদে পণ্য পরিবহন করেন, চাকরিজীবীরা নির্বিঘ্নে যাতায়ত করেন লোকাল এই ট্রেনে। বৃটিশ আমল থেকেই এই ট্রেন সাধারণ মানুষের চলাচলের ভরসা। ট্রেন বন্ধ থাকায় অতিরিক্ত খরচে বাস-সিএনজিতে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। টালবাহানা বাদ দিয়ে দ্রুত টেনটি চালু করার দাবি জানান তারা। অন্যথায় এই রুটে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন করার হুমকি দেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK