1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

মোংলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কৃষিবিদ শামীম

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১০৯ বার পঠিত
শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাট-৩ তথা (রামপাল-মোংলা) সংসদীয় আসনের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কৃষিবিদ শামিমুর রহমান শামীম। গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বারতা বয়ে নিয়ে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আগত। ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে সকলকে আবদ্ধ করে। আমাদের সমাজ ও জাতীয় জীবনে সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন হোক।
কৃষিবিদ শামীম আরো বলেন, ছাত্র জনতার রক্তের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা রক্ষা এবং জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ যেমন চাঁদাবাজি , দখল বাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিহার করতে হবে। নিজেদের আনন্দ যার যার সামর্থ্য অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া সাধারণ মানুষের সাথে সমানভাবে ভাগ করে পালন করতে হবে। সকলের জীবন হোক আনন্দময় এই কামনায় সকল রামপাল – মোংলা বাসি কে জানাই পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK