1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শ্রীবরদীর ঝগড়ারচরে বিএনপি’র উদ্যোগে মতবিনিময়, ইফতার ও দোয়া মাহফিল

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১০৮ বার পঠিত
রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও জুলাই আগস্টে  শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ শে মার্চ  মঙ্গলবার  বিকেলে  শ্রীবরদী উপজেলার ভেলুয়া  ইউনিয়নের ঝগড়ারচর আদর্শ  উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে  দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হলো  ভেলুয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে  এ মত বিনিময় সভা, দোয়া ও ইফতার মাহফিলের।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শ্রীবরদী ঝিনাইগাতী নির্বাচনী এলাকার সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
ভেলুয়া  ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মো: সাইফুল ইসলামের  সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল,
 এ সময় ভেলুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা, সহ সভাপতি ও ঝগড়ারচর বাজারের ইজারাদার আবদুল্লাহ আল ফারুক লেবু, স্থানীয় বিএনপি নেতা কৃষিবিদ আনোয়ার পারভেজ সহ জেলা, উপজেলা ও ভেলুয়া ইউনিয়ন  বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং ধর্মপ্রান ৩ হাজারের অধিক  রোজাদাররা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK