1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নকলায় ন্যায্য মূল্যে কৃষকের বাজার উদ্বোধন

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১২২ বার পঠিত

 শেরপুর জেলার নকলা উপজেলাতে ন্যায্য মূল্যে কৃষকের বাজার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের তত্বাবধানে উপজেলা কৃষি অফিস, মৎস্য অফিস ও প্রাণি সম্পদ অফিসের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ২৭ অক্টোবর (রোববার) সকাল ৯টার সময় উপজেলা মুক্ত মঞ্চ চত্বরে এই বাজার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।

এসময় সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, সিনিয়ির উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সিদ্দিকুর রহমান, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ক্রেতা-বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।

ইউএনও দীপ জন মিত্র বলেন, এ ন্যায্য মূল্যের বাজারটা মূলত কৃষকের। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি এ বাজারে এনে ন্যায্য মূল্যে ক্রয়-বিক্রয় করবেন। এই বাজারে তৃতীয় পক্ষের হাত না থাকায় কৃষকরা পাবেন ন্যায্য মূল্য, আর ক্রেতারা ন্যায্য মূল্যে পাবেন নিরাপদ শাক-সবজিসহ নিত্য দিনের প্রয়োজনীয় কৃষিপণ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK