1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

‘সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে’

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পঠিত
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার সন্ধ্যায় এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন।
রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। ইফতার মাহফিলে যোগ দেন বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশনের সাংবাদিকরা।
লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতারে আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে।’
সবাই সচেতন ঐক্যবদ্ধ হলে ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব বলেও মন্তব্য করেন তারেক রহমান। যেকোনো মূল্যে দেশের বিরুদ্ধে চলা যড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশপ্রেমিক সেনাবাহিনীকে দেশের জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK