1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ জাতির জন্য ভালো নয় : বিএনপির যুগ্ম মহাসচিব

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৭৪ বার পঠিত

 নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ক্যান্টনমেন্ট বা সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোন কাজ করা জাতির জন্য ভালো হবে না। সেনা প্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।

গত শনিবার বিকেলে শহরের বশির ভিলায় জেলা ওলামা দলের পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের আসল স্বার্থ হলো সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু এখন দেশে গণতন্ত্রের ভিত নষ্ট করতে গভীর ষড়যন্ত্র চলছে। দেশে সুষ্ঠ নির্বাচন হোক এবং বিএনপি ক্ষমতায় আসুক এটা ষড়যন্ত্রকারীরা চায় না।

আওয়ামী লীগ দেশে গুম খুন ও গণহত্যা চালিয়েছে তাই হাসিনার বিচার হওয়া খুব জরুরী। হাসিনার যদি বিচার না হয় এবং হাসিনার পরিবার ও দোসরদের যদি বিচার নিশ্চিত না হয় দেশের মানুষ কাউকে ক্ষমা করবে না। তাই আমাদের লক্ষে পৌঁছাতে হলে সবাইকে দৃঢ় ঐক্যবদ্ধ থাকতে হবে।

লক্ষ্মীপুর জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ্ মোহাম্মদ এমরান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এরপর ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে জুলাই আগষ্ট বিপ্লবে আহতদের আথিক সহায়তা প্রদান এবং ইফতার মাহফিলে যোগ দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

লক্ষ্মীপুর জেলা শাখার ড্যাবের আহবায়ক ড. নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. মো. আবদুল করিম মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ।

এ ছাড়াও বক্তব্য দেন – জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, ড্যাবের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. আবুল খালেদ মো. ইকবাল,ডা. মো. ইকবাল হোসেন, আয়োজক কমিটির সভাপতি ডা. রাকিবুল আহসান ও সদস্য সচিব ডা. আনোয়ার হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK