1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে নেতাকর্মীদের ঈদ উপহার দিলো বিএনপি

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৯৯ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মোহাম্মদপুর ইউনিয়ন পশ্চিম অঞ্চল বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি রিফাত কামাল আহমেদের পক্ষ থেকে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

মোহাম্মদপুর ইউনিয়ন পশ্চিম অঞ্চল বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি রিফাত কামাল আহমেদের সভাপতিত্বে মোহাম্মদপুর ইউনিয়ন পশ্চিম অঞ্চল যুবদলের সাধারণ সম্পাদক হূমায়ন কবির স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ জাহান রানা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিছ আহমেদ হানিফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরুল হুদা পিন্টু প্রমুখ।

অনুষ্ঠানে মোহাম্মদপুর ইউনিয়ন পশ্চিম অঞ্চল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার  বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK