1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লংগদুতে চামাক চুল্লীতে চোদ্দ বছরের কিশোরী ধর্ষণ,মাতব্বরদের সহযোগিতায় আসামি পলাতক 

বিপ্লব ইসলাম, লংগদু(রাঙ্গামাটি)
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১০৩ বার পঠিত
বিপ্লব ইসলাম, লংগদু(রাঙ্গামাটি)
বিয়ের প্রলোভন দেখিয়ে চৌদ্দ বছরের কিশোরীকে মধ্য রাত পর্যন্ত একাধিক বার ধর্ষণ করেন একই এলাকার প্রতিবেশী যুবক। ধর্ষকের মনির (৩০)রাঙ্গামাটির লংগদু উপজেলার আটরকছড়া ইউনিয়নের তিন ব্রীজ বটতলা এলাকার আমির হোসেনের ছেলে এবং সে দুই সন্তানের জনক।
কিশোরীর বাবা জানায়,বুধবার রাতে হটাৎ করে মেয়েকে খুঁজে না পেয়ে প্রতিবেশী মনিরের বাসায় যাই। সেখানে গিয়ে মেয়েকে খোঁজ করলে মনিরের স্ত্রী জানায় আপনার মেয়ে আসেনি আমার স্বামী তামাক ক্ষেতে আছে তখন সন্দেহ হলে তামাক ক্ষেতে খুজতে গেলে মনির মানুষ দেখে পালাতে চেষ্টা করে তারপর এলাকার লোকজন তাকে আটক করেন। আটক পরবর্তী মানুষ জিজ্ঞাসা বাদ করলে মনির কিছু বলতে চাচ্ছিলেন না তারপর স্থানীয়রা চাপ প্রয়োগ করলে মনির শিকার করেন, কিশোরী তামাকের চুলায় আছে।পরবর্তীতে পরিবারের লোকজন আমার মেয়েকে শ্লীলতাহানি অবস্থায় সেখান হতে উদ্ধার করেন।
কিশোরীর বাবা আরো বলেন,স্থানীয় মাতব্বররা মামলা মোকদ্দমা না করার পরামর্শ দেয়, এলাকায় বসে সমাধান করার কথা বলে। কিন্তু সু-কৌশলে ধর্ষককে পালিয়ে যেতে সহযোগীতা করে হেফাজতে রাখা লোকজন।
থানা পুলিশ সুত্রে জানাযায়,এবিষয়ে রাতেই থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ধর্ষককে খুঁজে পায়নি। মামলা রুজু করে পরিক্ষা নিরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
এবিষয়ে কিশোরী জানায়,প্রতিবেশী আঙ্কেল মনিরের স্ত্রী আমার সাথে মনিরের সম্পর্ক আছে এমনটা আমার বাবাকে বলবে বল্লে আমি ভয়ে তামাক ক্ষেতে পালাই। কিছুক্ষণ পর ধর্ষক আমাকে তামাক ক্ষেতে দেখতে পেয়ে জোর করে গভীর তামাক ক্ষেতে নিয়ে যায়।
সেখানে নিয়ে খারাপ ভাষায় কথা বলে এবং ভয়ভীতি দেখায়।এক পর্যায়ে চট্টগ্রাম নিয়ে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তামাকের চুলায় গামছা বিছিয়ে জোর পূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরক্ষণে আমার পরিবারের লোকজন খোজাখুজি করলে মনির আমাকে তামাক চুলায় রেখে পালিয়ে যায়।
লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরীর বাবা রাতেই থানায় আসলে ধর্ষককে গ্রেফতার করতে পুলিশ ঘটনা স্থলে যায়,কিন্তু আসামী পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি। দ্রুত গ্রেফতার করার কার্যক্রম চলমান। এদিকে কিশোরীকে মেডিকেল করার প্রক্রিয়া চলছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK