1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কুষ্টিয়া পৌর ১৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৪২ বার পঠিত

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কুষ্টিয়া শহরে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা করে ১৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯শে রমজান ২০ মার্চ বৃহস্পতিবার বিকেলে ১৬ নং ওয়ার্ডেও মঙ্গলবাড়ীয়া পুরাতন জামে মসজিদ প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্তিত ছিলেন শহর বিএনপি’র সদস্য সচিব এ কে বিশ্বাস বাবু, জেলা যুবদলের সাবেক সহ সমন্নয়ক জিল্লুর রহমান জনি, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আজগার আলী খান(খিরু), বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরুজ্জামান, ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন তাজিম উদ্দিন দোয়া পরিচালনা করেন মঙ্গলবাড়িয়া পুরাতন জামে মসজিদের খতিব, হাফেজ মাওলানা নাজমুল হক। শেষে দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ মাহফিলে উক্ত এলাকার নেতাকর্মী, সমর্থক ও সাধারন জনগন অংশগ্রহন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK