1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মাদকসহ ময়মনসিংহে র‌্যাবের হাতে আটক নেত্রকোনার ২ তরুণ

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৯২ বার পঠিত
 নেত্রকোনার দুই তরুণ মদসহ ময়মনসিংহে র‌্যাব-১৪ এর হাতে আটক হয়েছেন। আটক দুজনের কাছ থেকে ১১ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ ১০ হাজার টাকা। আটক দুজন হলেন- নেত্রকোনা দুর্গপুর উপজেলার কৃঞ্চের চর গ্রামের কৃঞ্চ রাজ ধরের ছেলে সজিত রাজ ধর (১৯) এবং একই এলাকার জালাল খানের ছেলে মো. শিপন খান (১৯)।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ র‌্যাব-১৪ (সিপিএসসি) এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসানের পক্ষে মিডিয়া অফিসার এতথ্য জানান।
এরআগে এ অভিযানে র‌্যাবের আভিযানিক দলের নেতৃত্ব দেন কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান। ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজের পশ্চিম পাড় (জয়বাংলা চত্ত্বর সংলগ্ন) জনৈক বাদল মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মদসহ দুই তরুণকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। র‌্যাবের পক্ষ থেকে আরো জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত মাদকসহ আসামিদেরকের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK