1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রায়পুরে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৯৮ বার পঠিত

লক্ষ্মীপুর রায়পুর উপজেলার মীরগঞ্জ বাজারে মেয়াদোত্তীর্ণ, উৎপাদনের তারিখ বিহীন নিন্মমানের পণ্য মজুদ ও বিক্রির অপরাধে
২টি মামলায় ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার (১৯ মার্চ) দুপুরে রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করেন।

অভিযান পরিচালনাকালে নিম্নমানের অনুমোদনহীন পণ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ২টি মামলায় ৯০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয় এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ করা হয়। অভিযান পরিচালনাকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, লক্ষ্মীপুর, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, রায়পুর থানা পুলিশ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, পবিত্র মাহে রমজানে বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলার মীরগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ ও উৎপাদনের তারিখ বিহীন নিন্ম মানের পণ্য মজুদ ও বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK