1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে আল মদিনা ডিপার্টমেন্টাল ষ্টোরের অর্ধলক্ষ টাকা জরিমানা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে মেয়াদোত্তীর্ণ, উৎপাদনের তারিখ বিহীন নিন্মমানের পণ্য মজুদ ও বিক্রির অপরাধে মো. বাহার হোসেন নামে এক ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার (১৯ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত বাহার সদর উপজেলার দালাবাজারের কালু মিয়ার ছেলে এবং মেসার্স আল মদিনা ডিপার্টমেন্টাল ষ্টোরের প্রোপাইটর। অভিযানে ওই প্রতিষ্ঠান কর্তৃক ক্ষতিকর হাইড্রোজ মজুদ করার অপরাধে একটি গুদাম সীলগালা করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, পবিত্র মাহে রমজানে বাজার মনিটরিং এর অংশ হিসেবে সদর উপজেলার দালাল বাজারে অভিযান চালানো হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ ও উৎপাদনের তারিখ বিহীন নিন্ম মানের পণ্য মজুদ ও বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মো. বাহার হোসেনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক ক্ষতিকর হাইড্রোজ মজুদ করার অপরাধে একটি গুদাম সীলগালা করা হয়।

অন্য দিকে ঐদিন সকালে সদর উপজেলার মজুচৌধুরীর হাটের একটি দোকানে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও অনুমোদনহীন পণ্য বিক্রি করায় মো. আনোয়ার হোসেন নামে আরেক ব্যবসায়ীর তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK