1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লংগদুতে চার সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টায় ধর্ষক আটক

বিপ্লব ইসলাম, লংগদু,(রাংগামাটি):
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৪৩ বার পঠিত
বিপ্লব ইসলাম, লংগদু,(রাংগামাটি):
দেশব্যাপী যেখানে ধর্ষণ বিরোধী আন্দোলন তোলপাড় সেখানে তা তোয়াক্কা না করেই,রাঙ্গামাটির লংগদুতে চার বাচ্ছার জননীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে স্থানীয় এক বখাটে মটর বাইক চালক চার বাচ্চার জনক সোহাগ (৩৮)। সোহাগ লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের মুর্শিদাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে।
ঘটনার শিকার ভিকটিম একই এলাকার বাসিন্দা। ভিকটিম জানায়, ঘটনার দিন সন্ধ্যায় তার নিজের বাড়ি থেকে তার ভাইয়ের মেয়েকে নিয়ে ভাইয়ের বাসায় যাচ্ছিলেন,ভাইয়ের মেয়েকে তার বাসায় রেখে ধান ক্ষেতের উপর দিয়ে আসার সময় পিছন থেকে বখাটে সোহাগ ভিকটিমের চোখে মুখে চেপে ধরে মুখে ওড়না পেচিয়ে  এক পর্যায়ে ধানের জমিতে শুইয়ে  ফেলেন। তখন জোরাজোরির এক পর্যায়ে ভিকটিম হাতে থাকা  মোবাইল দিয়ে কল দেওয়ার চেষ্টা করলে ধর্ষক মোবাইল কেঁড়ে নিয়ে মাটির গর্তে ঢুকিয়ে দেন। পরে ভিকটিমের উড়না কেঁড়ে নিয়ে তার মুখ বাঁধার চেষ্টা করলে কৌশলে তিনি চিৎকার চেচামেচি শুরু করলে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।
ভিকটিমের বৃদ্ধ মা জানান, আমার মেয়ের সাথে যেমনটা হয়েছে এটা যেনো আর কারো মেয়ের সাথে না হয়। আমি মা হিসেবে এঘটনার সুস্থ বিচার চাই। আমার মেয়ের জীবনের নিরাপত্তা চাই। ভিকটিমের স্বামী জানান, ঘটনার সময় আমি বাজারে চলে আসি। খবর পেয়ে বাসায় গিয়ে দেখি আমার পরিবারের অবস্থা খারাপ। সারাদিন রোজা রেখেছে,পরে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেলছে বারবার তখন স্থানীয় ফার্মেসীতে নিলে তারা উন্নত চিকিৎসার জন্য লংগদু সদর হাসপাতালে পাঠান।আমরা হাসপাতালে কেন আসলাম তাই এলাকার নেতারা বিচার করবেনা বলে আমাদের জানায়। আমি সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই।
ভিকটিমের ভাই এবং বাবা জানান, ঘটনার সঠিক তদন্ত করে আসামীর বিচার করতে হবে। সমাজে আমাদের মানসম্মান নষ্ট করে দিয়েছে। ভিকটিমের চারজন মেয়ে আছে, মেয়ের জামাই আছে। আমাদের পরিবার এমন নিন্দনীয় কাজের সুষ্ঠু বিচার কামনা করছে।
লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিম এবং তার পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। এবং আসামীকে রাতের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।গ্রেফার পরবর্তী তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK