1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

চাটখিলে পৌরসভাস্থ ছয়ানী টবগার মৃধাবাড়ির সামনে মানিক ডাক্তার মসজিদ সংলগ্ন প্রবাসী সেলিমের বাড়িতে  রোববার দিবাগত রাত ৩ টার দিকে  দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় প্রবাসী মো: সেলিম হোসেন ও তার গৃহবধূ এবং সন্তান আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতদের ০১ জন আগে থেকেই ঘরের ভিতরে অবস্থান করে লুকিয়ে থাকে পরবর্তীতে সে দরজা খুলে দিলে বাকি ৬/৭ জন ঘরের ভেতর ঢুকে যায়, তাদের মুখ রুমাল দিয়ে পেঁচানো ছিলো। ডাকাতরা ঘরে থাকা (১) মোসাঃ শান্তা ইসলাম (৩৫), স্বামী- মোঃ সেলিম হোসেন ও (২) নাজমা ইসলাম তিশা (১৮) পিতা- মোঃ সেলিম হোসেন কে কিল ঘুসি মেরে জখম করে এবং অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মাথায় পিস্তল ঠেকিয়ে ১টি গলার চেইন, ১টি আংটি, ও ৩টি কানের দুলসহ আনুমানিক ০১ ভরি স্বর্ণালংকার, ও ১টি মোবাইল ফোন নিয়ে যায়। ।

প্রবাসীর স্ত্রী মোসা: শান্তা ইসলাম বলেন , ডাকাত দল দরজা ভেঙে আমার ঘরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা দিতে বলে। আমি আপত্তি করলে আমাকে মারধর করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফিরোজ উদ্দিন চৌধুরীর সাথে কথা বলে জানা যায়, ডাকাতির ঘটনাটি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK