1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বেনাপোলে চোরাকারবারি ধরতে গিয়ে বিজিবি সদস্য নিহত

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২১৩ বার পঠিত
বেনাপোল পুটখালী সীমান্তে চোরাকারবারিদের ধাওয়া করে ধরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মোজাম্মেল হক (২৮) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও এক বিজিবি সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ মার্চ) রাত ৮টার দিকে বেনাপোল পুটখালী সীমান্তের বারোপোতা-পুটখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল হক বিজিবির সিপাহী ছিলেন। আহত হয়েছেন হাবিলদার দেলোয়ার হোসেন (৩৮)। তারা দুজনই খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল পুটখালী ক্যাম্পে কর্মরত ছিলেন।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি সলিমুল্লাহ জানান, রাত ৮টার দিকে একদল চোরাকারবারি পুটখালী সীমান্ত থেকে মালামাল নিয়ে বারোপোতা বাজারের দিকে যাওয়ার সময় বিজিবির নিয়মিত টহল দলের সদস্যরা মোটরসাইকেল যোগে চোরাকারবারিদের ধাওয়া করেন। এ সময় রাস্তার পাশে কালভার্টের সাথে ধাক্কা লেগে দুই বিজিবি সদস্য আহত হন। তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজিবির সিপাহী মোজাম্মেল হককে মৃত ঘোষনা করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুভেন্দু বিশ্বাস জানান, গুরুতর আহত অবস্থায় দুই বিজিবি সদস্যকে হাসপাতালে নিয়ে এলে প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে বিজিবি সদস্য মোজাম্মেল হককে মৃত ঘোষণা করা হয়। তার সাথে থাকা বিজিবি সদস্য দেলোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK