1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রায়পুরে মুখে রুমাল বেঁধে মন্দিরের প্রতিমা ভাঙচুর

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১২৮ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার রায়পুরে মুখে রুমাল বেঁধে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে এক যুবক।

গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে রায়পুর পৌর শহরের শ্রী শ্রী মহামায়া মন্দিরে এ ঘটনা ঘটে।

ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্দির কমিটির সভাপতি রবীন্দ্র কর্মকার বলেন, মন্দিরের সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়েছে। মন্দিরের পুরোহিত পাশের বাসায় পূজা দিতে গিয়েছিলেন। এ সময়টাতে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্র, ঘটনার পর মন্দিরের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখে রুমাল বেঁধে এক যুবক মন্দিরে ঢোকেন। এরপর প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যান।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা বলেন, যারাই এই প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িত তাদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, প্রতিমা ভাঙার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা কী? উদ্দেশ্যে প্রতিমাগুলো ভেঙেছে, তা বের করার জন্য পুলিশ তদন্ত করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK