1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফ্যাসিস্ট হাসিনা সরকার এ দেশকে ধ্বংস করে গেছে – মেজর ( অবঃ) হাফিজ উদ্দিন 

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১০১ বার পঠিত
ভোলা- ৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য  মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার এ দেশকে ধ্বংস করে গেছে। গুম, খুন হত্যা এমন কোন কাজ নেই যে সে করে নি, সে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে সর্বাত্মক চেষ্টা করেছেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।।
অনেক বছর পর আমরা একত্রিত হয়ে ইফতার করছি, আমাদেরকে তারা মসজিদেও একত্রিত হয়ে ইফতার করতে দেয় নি।।
বুধবার (১২ মার্চ) বিকালে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি লালমোহন উপজেলা ও পৌরসভার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে এসব মন্তব্য করেন তিনি।
মেজর হাফিজ আরও বলেন, বর্তমানে আইন শৃঙ্খলার পরিস্থিতর ঘোরতর অবনতি হয়েছে। আমরা আরোও আশা করি সরকার দ্রুত নির্বাচন করার দিকে মনোযোগ দিবেন। আমরা একটা সুন্দর ও সুষ্ঠ নির্বাচন চাই।
যখন অনির্বাচিত সরকার থাকে তারা দুর্বল থাকে। তখন দুর্বৃত্তরা মাথাচাড়া দিয়ে উঠে এবং সমাজে তারা নানা ধরনের বিশৃঙ্খলা ঘটায়। আমরা চাই সরকার শক্ত হাতে তাদের দমন করুক। কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে এজন্য এই সরকারকে বলিষ্ট পদক্ষেপ নিতে হবে। বর্তমানে পুলিশবাহিনী মোটেও জনগনের শান্তিশৃঙ্খলা রক্ষার পক্ষ্যে সহায়ক নয়। পুলিশ বাহিনীকে আরও একটিভ করতে হবে এবং তারা যাতে তাদের দায়িত্ব আরও ভালোভাবে পালন করতে পারে সে পরিবেশ সৃষ্টি করতে হবে।
নেতাকর্মীর উদ্দেশ্য এসময় তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সবচেয়ে সৎ ও জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন। তার আদর্শ সবাইকে ফলো করতে হবে, কোন সন্ত্রাসী ও চাঁদাবাজি করা যাবে না।
লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু ‘র সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত  এবং যুগ্ম আহবায়ক সোহেল আজীজ শাহীনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,  ভোলা জেলা বিএনপির আহবায়ক  গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়কবৃন্দ, জজ কোর্টের বিজ্ঞ আইনজীবীবৃন্দ, লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, পৌর বিএনপির সদস্য সচিব,যুগ্ম আহবায়কবৃন্দ, তজুমদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক, সদস্য সচিবসহ উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ এবং  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK