1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

 মাওলানা সাদ অনুসারীদের উদ্যোগে রমাদানে মাস ব্যাপী সূলভ মূল্যে মুদি মাল বিক্রি

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২০১ বার পঠিত

পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভার মূল শহরে পবিত্র মাহে রমাদান মাস উপলক্ষে “মানব সেবা ব্লাড ফাউন্ডেশন” বাংলাদেশ এর পক্ষ থেকে সূলভ মূল্যে মাস ব্যাপী মুদি মাল বিক্রি হচ্ছে। সংগঠন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ মাহাদী হাসান তাবলীগ জামাতের আমির মাওলানা সাদ সাহেব দাঃ বাঃ এর অনুসারী। মুহাম্মদ মাহাদী হাসান এর প্রতিষ্ঠিত “মানব সেবা ব্লাড ফাউন্ডেশন “বাংলাদেশ এর পক্ষথেকে সব সময় স্বেচ্ছাসেবক মূলক কাজ করে আসছেন। মানুষের সেবায় শুধু রক্তদান নয় এর পাশাপাশি তিনি উদ্যোগ নিয়ে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহন করে থাকেন।

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার রিজার্ভ পুকুর পাড়ে “মানব সেবা ব্লাড ফাউন্ডেশন” বাংলাদেশ এর পক্ষথেকে সূলভ মূল্যে মুদি মাল বিক্রির কার্যক্রম শুরু করেছে রমাদানের একদিন আগে থেকেই। “মানব সেবা ব্লাড ফাউন্ডেশন” বাংলাদেশ এর পক্ষথেকে এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মাদ মেহেদী হাসান।

এছাড়াও “মানব সেবা ব্লাড ফাউন্ডেশন” বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মাদ মেহেদী হাসান, উপদেষ্টা নুরুল আলম রনি, সহকারী পরিচালক জুবায়ের হোসেন রিদায়, মিরাজ আকন, সহ সভাপতি রিয়াজ হাওলাদার, সহ সভাপতি এইচ এম শামিম পৌর সভাপতি আর এস রাজু, সহ সভাপতি রাকিব হোসাইন, সাংগঠনিক সম্পাদক জি এম রিফাত সহ আরো অনেকে উপস্থিত থেকে এ কার্যক্রম পরিচালনা করেন। সংগঠনের এই মহৎ উদ্যোগে সহযোগিতা করেছেন স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স মায়ের দোয়া ভান্ডার, মেসার্স মোল্লা ভান্ডার, মেসার্স শান্ত এন্টারপ্রাইজ, এম আর ট্রেডার্স, মেসার্স দেলোয়ার স্টোর, মেসার্স বিসমিল্লাহ বানিজ্য ভান্ডার, ভাই ভাই ডেকোরেটর।
“সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি” এই স্লোগানকে সামনে রেখে মানব সেবায় কাজ করে আসছে “মানব সেবা ব্লাড ফাউন্ডেশন” বাংলাদেশ। সেই সাথে সংগঠন এর সকল সদস্যর পক্ষ থেকে রমাদানের মাসের শুভেচ্ছা জানিয়েছেন সংগঠন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মাদ মেহেদী হাসান।

তিনি বলেন যে, তাবলীগ জামাতের ছয় উসুলের একটি উসুল হইতেছে একরামুল মুসলিমিন। যাহার উদ্দেশ্য হচ্ছে মুসলমান ভাইয়ের কিম্মত যেনে কদর করা,হার মাখলুক (সৃস্টির) কদর করা। পবিত্র মাহে রমাদান মাস উপলক্ষে সূলভ মূল্যে মুদি মাল বিক্রির উদ্যোগ নেয়ার কারনে মানুষ বাজারের থেকে পন্য কমে পাচ্ছে। মুসলিমদের সাথে সনাতন ধর্মাবলম্বী মানুষ তারাও আগ্রহের সাথে ক্র‍য় করতেছে। ক্রেতা ক্রয় করে খুশি আমরা স্বেচ্ছাসেবীগন বিক্রি করে খুশি। আমাদের এই চেস্টা একমাত্র মহান আল্লাহতায়ালার সন্তুষ্টির জন্য। তিনি আরো বলেন যে , ২৫ রমাদানের পরে সূলভ মূল্যে গরুর গোস ও মহিসের গোস বিক্রি করতে চান। তিনি পূর্বেও রমজানে ৬৫০/- টাকা করে গরুর গোস ও রমজান ছাড়া মহিসের গোস ৬০০/- টাকা করে বিক্রি করেছেন।

তিনি বলেন, মানুষের অনেক আগ্রহ আছে ভাল ভাল কাজ করার কিন্তু ভাল ভাল উদ্যোগ নেয়া মানুষের সংখ্যা খুবই কম। আপনি যদি স্বেচ্ছাসেবক মূলক কাজের উদ্যোগ নেন তবে আপনাকে সহোযোগিতা করার জন্য অনেক মানুষ আপনার পাশে তৈয়ার আছেন। স্বেছাসেবক কোন দলের বা সংগঠন এর সাথে জরিত সেটা দেখার বিষয় নয়, আমরা দল মত নির্বিশেষে সকলকে নিয়ে স্বেচ্ছাসেবক মূলক কাজ করতে চাই। আশাকরি সকলেই যার যার অবস্থান থেকে ভালো কাজে সহযোগিতা করবেন। তাবলীগে ৪ মাস সময় লাগালে ঈমান ও আমালের পরিবর্তন এবং নিজের জিম্মাদারি সম্পর্কে বুঝে আসে।তাই সকলকে ৪ মাস তাবলিগে সময় লাগানোর জন্য আহবান করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK