1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চট্টগ্রামে আবারও কাটা পড়ল ওয়াসার পাইপ, আগ্রাবাদ সহ ১৮ এলাকায় পানি সরবরাহে শঙ্কা

জাফর সাদেক, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পঠিত
জাফর সাদেক, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সাগরিকা মোড়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) উন্নয়ন কাজ চলাকালে চট্টগ্রাম ওয়াসার ১১০০ মিলিমিটার ব্যাসের প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আগ্রাবাদসহ অন্তত ১৮টি এলাকায় পানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
রোববার (৯ মার্চ) চট্টগ্রাম ওয়াসা এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের উন্নয়ন কাজ চলাকালে পিজিসিবির ঠিকাদারি প্রতিষ্ঠানের খোঁড়াখুঁড়ির সময় প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়।
ওয়াসা জানায়, ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন দ্রুততম সময়ের মধ্যে মেরামতের কাজ চলছে। তবে এই পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা পানির অভাবে হালিশহর, আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, পশ্চিম মাদারবাড়ি, বড়পুল, ছোটপুল, বেপারীপাড়া, গোসাইলডাঙ্গা, পোস্তারপাড়, কদমতলী, হাজীপাড়া, শান্তিবাগ, মুহুরীপাড়া, পাহাড়তলী, ঈদগাঁ, দেওয়ানহাটসহ বিভিন্ন এলাকায় পানি সংকট তৈরি হতে পারে।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) খাল খনন প্রকল্পের কাজ চলাকালে অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে চট্টগ্রাম ওয়াসার আরেকটি প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেসময় নগরবাসীকে প্রায় এক সপ্তাহ পানির সংকটে ভুগতে হয়েছিল।
নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ওয়াসার প্রধান সঞ্চালন লাইন এভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোগান্তির শঙ্কায় রয়েছেন নগরবাসী। তবে ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে, যত দ্রুত সম্ভব পানি সরবরাহ স্বাভাবিক করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK