1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কালীগঞ্জে নাগরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৪ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ আলমগীর মোল্লা 
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৮৯ বার পঠিত
মোঃ আলমগীর মোল্লা
 গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন দোকানে দ্রব্য মূল্যের তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করার অপরাধে ৪ জন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৯ মার্চ) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
 এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারায় সেনপাড়া গ্রামের বাপ্পি ও উলুখোলার কেরামত মিয়া সহ প্রত্যেককে ১ হাজার টাকা, উলুখোলার অর্জুনকে ২ হাজার টাকা ও রায়েরদিয়ার রাফিউল ইসলামকে ৪ হাজার টাকা মোট ৪ জন ব্যবসায়ীর কাছ থেকে ৮ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরী তাসমিন ঊর্মি বলেন, পবিত্র  রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের নিয়মিত সরবরাহ ও স্বাস্থ্যসম্মত ভাবে ইফতার বিক্রয় নিশ্চিতকরণের লক্ষ্যে কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ অভিযান পুরো রমজান জুড়ে অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK