1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়া টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে চুরি

মোঃ রাকিব হাসান (পঞ্চগড় জেলা প্রতিনিধি):
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৬৪ বার পঠিত
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সালবাহান হাট দাড়িয়াগছ  এলাকায় টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে চুরির ঘটনা ঘটে।
ইফতারে সেই পানিতে  চেতনানাশক থাকায় পানি পান করে অসুস্থ হয়ে পড়েন একই পরিবারের চারজন। পরে চোরেরা বাড়িতে হানা দিয়ে নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যায় ।
লকার ভেঙে লাখ টাকা নিয়ে যায় চোরেরা ।
শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার শালবাহান ইউনিয়নের দাড়িয়াগছ গ্রামে ইজিবাইক চালক আব্দুল হামিদের বাড়িতে এ ঘটনা ঘটে।
অসুস্থদের মধ্যে রয়েছেন— আব্দুল হামিদ, তার স্ত্রী মালেকা বানু, ছেলে মেহেদী হাসান (২০) ও মেয়ে হিমা আক্তার হাবিবা (১৫)। তবে তারা সবাই শঙ্কামুক্ত আছেন এবং নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে পরিবারের লোক জন ।
আব্দুল হামিদের ছেলে মেহেদী হাসান জানান, ইফতারের সময় পরিবারের সবাই টিউবওয়েলের পানি পান করেন। পরে তিনি ও তার বাবা বাজারে বের হন। সেখানেই হঠাৎ প্রচণ্ড ঘুম পেয়ে শরীর দুর্বল লাগতে থাকে। সন্দেহ হলে তিনি দ্রুত বাড়িতে ফোন করেন। বাড়ি ফিরে দেখেন, তার মা ও বোন ঘুমিয়ে আছেন, আর চোরেরা খাটের ছোট টুল বক্সের তালা ভেঙে নগদ এক লাখ টাকা নিয়ে গেছে।
কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছিলেন। বাদামের বীজ কেনাবেচা করে জমানো টাকার বেশির ভাগই চুরি হয়ে গেছে। ঘটনার আগে বিকেলে স্থানীয়রা বাড়ির পাশে একটি সাদা মোটরসাইকেল ও একটি ইজিবাইকে কিছু লোককে দেখতে পেয়েছিলেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির জানান, বিষয়টি সম্পর্কে তারা নতুন করে জানতে পেরেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK