1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিলে বিএসসি ডেন্টাল এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯২ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

উচ্চ আদালতের নির্দেশে লাইসেন্স প্রাপ্ত চার বছর মেয়াদি বিএসসি হেলথ/ মেডিকেল টেকনোলজি (ডেন্টালদের) বিরুদ্ধে সম্প্রতি ‌‌“নোয়াখালীতে বেড়েছে ভূয়া দাতেঁর চিকিৎসকদের দৌরত্যা” শিরোনামে বিজয় টেলিভিশন এবং বিভিন্ন নিউজপোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বিএসসি ডেন্টাল অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার বিকালে  নোয়াখালীর চাটখিল স্কাইভিউ কনফারেন্স হলে সাংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের নোয়াখালী শাখার সভাপতি মো: মেহেদী হাসান নিশান লিখিত বক্তব্যে বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ থেকে পরিচালিত ও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নিয়ন্ত্রিত চার (০৪) বছর মেয়াদি বিএসসি ইন হেলথ/মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) কোর্সে উত্তীর্ণ দুই হাজারের বেশি গ্র্যাজুয়েটধারী রয়েছে এবং তারা উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক প্রাইভেট প্র্যাকটিস করে আসছে কিন্তু বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) তফসিলে কোর্সটি অন্তর্ভুক্ত না থাকায় লাইসেন্স জটিলতায় পড়ে এ সকল ডিগ্রিধারীগণ। লাইসেন্স জটিলতা থেকে উত্তোরণের জন্য উচ্চ আদালতে রীট পিটিশন দায়ের করা হলে আদালত সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে যথাযথ কর্তৃপক্ষকে লাইসেন্স প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন।

তিনি অভিযোগ করে বলেন, বেশকিছুদিন যাবত স্থানীয় কয়েকজন ডেন্টাল সার্জন ও তাদের প্ররোচনায় কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানাবিধ অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়িয়ে আসছেন এবং তাদেরই যোগসাজশে গত ১০/০২/২০২৫ তারিখে বিজয় টেলিভিশন এবং বিভিন্ন নিউজ পোর্টালে কোন প্রকার তথ্য উপাত্ত ছাড়াই ভুয়া ডাক্তারদের সাথে বিএসসি ডেন্টিষ্টদের গুলিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি হীন পায়তারা করা হয়েছে।

বিএসসি ডেন্টাল এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতারা জানান, বিজয় টিভি নোয়াখালী জেলা প্রতিনিধি শেখ ফরিদ তাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। এ ঘটনায় তারা চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন এবং অভিলম্বে বিজয় টিভির প্রতিনিধিকে আইনের আওতায় নিয়ে তদন্ত সাপেক্ষে তার বিচার দাবী করছে।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএসসি ডেন্টাল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: সারোয়ার হোসেন ভূঁঞা, সহ- সভাপতি মো: কামরুল আহসান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK