1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নান্দাইলের পল্লীতে নীরিহ ব্যক্তিকে বাড়ী থেকে উচ্ছেদের পায়তারা

ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৬ বার পঠিত
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের পূর্ব লতিবপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের নীরিহ পুত্র মোঃ আবদুল মন্নাছ (৫৮) তার স্ত্রী লুফতা খাতুনকে বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা সহ বাড়ির সামনে লাগানো ৪টি ফলের গাছ কেটে নিয়েছে সন্ত্রাসীরা। নান্দাইল মডেল থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানাগেছে, একই গ্রামের আবুল হাসেমের পুত্র তমাল হোসেন, মৃত শুক্কুর আলীর পুত্র আবুল হাসেম, কামাল (২ ভাই) পিতামৃত সাহেদ আলী গং আবদুল মন্নাছের ক্রয়কৃত ৭.৫০ শতাংশ জমি জোরপূর্বক দখলে নেবার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জায়গায় লাগানো ৪টি গাছ কেটে ফেলেছে এবং উক্ত স্থানে নতুন ঘর উঠাবে বলে বলাবলি করছে। এছাড়া বিবাদীরা আবদুল মন্নাছকে বাড়িতে প্রবেশ করতে নিষেধ করেছে এবং মারধর করার হুমকী প্রদান করেছে। বিবাদীরা স্থানীয় কোন দেন দরবার মানতে রাজি না। এছাড়া উক্ত জায়গা নিয়ে আবদুল মন্নাছ বাদী হয়ে নান্দাইল সিনিয়র সহকারী জজ আদালতে মোকদ্দমা নং ২৫৯/২০২৪ চালু রয়েছে। মামলা চলাকালীন সময়ে বিবাদপূর্ন জমিতে প্রবেশের কোন সুযোগ নাই। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ জানান, উক্ত বিষয়ে আবদুল মন্নাছ একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। সহকারী উপ-পরিদর্শক মোঃ রেজাউল করিমকে তদন্ত করার জন্য পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। বর্তমানে আবদুল মন্নাছ সন্ত্রাসীদের ভয়ে বাড়িতে যেতে না পেরে বিভিন্ন স্থানে অবস্থান করে মানবেতর জীবন যাপন করেছে। বিষয়টির প্রতি প্রশাসনের জরুরী হস্তক্ষেপ প্রয়োজন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK