1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০২ বার পঠিত
সারাদেশে অব্যাহত খুন, ধর্ষণ, ডাকাতি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ ও সন্ত্রাসী-ধর্ষকদের বিচার এবং ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবিতে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৪ টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, নেত্রকোনা জেলা সংসদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আহাম্মেদ তানভীর মোকাম্মেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান সায়েমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন  সহকারী সাধারণ সম্পাদক মাহমুদ হাসান প্রান্ত, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পৃথ্বীরাজ রুদ্র, দপ্তর সম্পাদক হাসান জাওয়াদ খান।
সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের মানুষ যে আকাঙ্খা ধারণ করে বর্তমান সরকার গঠন করেছিল সরকার প্রতি মুহূর্তে সেই আকাঙ্খাকে পদদলিত করছে। ৩৬ দিনের এই গণঅভ্যুত্থানে নারী ও পুরুষ শিক্ষার্থীসহ সকল নাগরিক রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে যে অনন্য লড়াই রচনা করেছিল ৫ আগস্টের পর থেকেই সেই নারীদের উপর নেমে আসছে ভয়াবহ নিপীড়ন ও অপমানের নানা ঘটনা। প্রতিদিন লোমহর্ষক ঘটনা মানুষের সামনে হাজির হচ্ছে। যেন ধর্ষণ ও গণধর্ষণের মহোৎসব চলছে দেশে। দেশের কোথাও নিরাপত্তা নেই। নিজের বাড়ি থেকে শুরু করে কর্মক্ষেত্র, গণপরিবহন, রাস্তা- ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান কোথাও নারীসহ দেশের কোন মানুষই নিরাপদে পথ চলতে পারছে না। সমান গতিতে চলছে ছিনতাই, ডাকাতি, খুন ও রাহাজানিসহ মব সন্ত্রাস।
দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতো অবনতি ঘটেছে যা নজিরবিহীন। স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত স্বৈরাচারী আওয়ামীলীগের উপর দোষ চাপিয়ে নিজের দায়িত্ব সারতে চাচ্ছেন। আবার কখনও পূর্বের শাসকদের সুরে বলতে শুনছি ‘সব সময়ই এই রকম ছোট খাট ঘটনা ঘটে আসছে’। এহেন দায়িত্বহীন বক্তব্য জাতিকে আরও হতবাক করেছে। পূর্বের স্বৈরাচারী ব্যবস্থার উদাহরণ দিয়েই আজকে গণঅভ্যুত্থান এর সরকার যদি বলেন এই রকম তো আগেও ঘটেছে সেটা ভয়ানক অন্যায়। এ অবস্থার পরিবর্তন করার লক্ষ নিয়েই দুই হাজারের অধিক ছাত্র শ্রমিক জনতা জীবন দিয়েছে। ফলে একই বয়ান শোনার জন্য আপনাদের ঐ পদে বসানো হয় নি। নেতৃবৃন্দ দ্রুততম সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে সকল ধর্ষণ, খুন, ছিনতাই, ডাকাতি ও মব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান একইসাথে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সকল ব্যর্থতার দায়ে অপসারণের দাবি করেন৷ অন্যথায় আগামীদিনে বৃহত্তর গণপ্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ।  সভাপতি আহাম্মেদ তানভীর মোকাম্মেল তার বক্তব্যে সকল শিক্ষার্থীদের ছাত্র ইউনিয়নের দাবির সাথে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র ইউনিয়নের লড়াইয়ে যুক্ত হওয়ার আহবান জানানোর মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK