1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনা পৌরশহরের প্রধান সড়ক জুড়ে অবৈধ দোকানপাট

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩১৫ বার পঠিত
নেত্রকোনা পৌরসভা এলাকার শহীদ মিনার মোড় থেকে শুরু করে উপজেলা পরিষদ, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফুটপাত দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকান পাট। এতে করে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসীর। এমনিতেই সড়কের উপর ঘন্টার পর ঘন্টা যত্রতত্র যানবাহন ও গনপরিবহন রেখে দখল করে রাখে সড়ক। তারসাথে পাল্লা দিয়ে ফুটপাত দখল করে রেখেছে ব্যবসায়ীরা। যার ফলে এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারিদের পোহাতে হচ্ছে নানান দূর্ভোগ। অনুসন্ধানে জানা যায়, স্থানীয় প্রভাবশালীরা টাকার বিনিময়ে পৌর এলাকায় ফুটপাতের উপর বসিয়েছে দোকানপাট। মঙ্গলবার সারাদিন পৌরশহরের থানার মোড় থেকে শুরু করে উপজেলা পরিষদ ও তেরীবাজার হয়ে রাজুর বাজার মোড় পর্যন্ত ফুটপাত ও সড়কের উপর দুই শতাধিক এর উপরে দোকান রয়েছে। এর মধ্যে অধিকাংশ ফলমুল ও শীতের পোশাকের দোকানই ফুটপাতের উপর দখল বেশি।
বিষয়টি নিয়ে একাধিক সংবাদ মাধ্যমে ”সড়কের পাশে গড়ে উঠা অবৈধ দোকানপাট” শিরোনামে প্রকাশিত হলে পৌরসভা উচ্ছেদ অভিযান পরিচালনা করে। উচ্ছেদ অভিযান শেষ হলে আবার তারা ফুটপাত দখল করে তাদের ব্যবসা শুরু করে। সরেজমিনে শহীদ মিনার মোড় সড়ক ঘুরে দেখা যায়, শহীদ মিনার সড়কের পাশে নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও দত্ত উচ্চ বিদ্যালয়ের সামনে ফুটপাত দখল করে গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাট। কেউ ফুটপাতের উপরই বসিয়েছে কাঠের বেঞ্চ।তাতে সাজিয়েছে ফল-মূল,কেঊ বসিয়েছে কাপড়ের দোকান, কেউবা গরম তেলে ভাজছে পরোটা-সিঙ্গারা। ফুটপাতের উপরে তাকালেই চোখে পরছে ছোট ছোট দোকান, আবার কেউবা দোকানের মালামাল ফুটপাতের ওপর ফেলে রেখেছে।
পথচারিরা জানায়, এমনিতেই এই রাস্তার উপর রিক্সা, ভ্যান, সিএজি, অটোরিকসা রাস্তার ওপরই রেখে দেয়ায় ফুটপাত দিয়েও হাঁটার কোনো উপায় নেই। এতে করে প্রতিদিন চলাচলে দারুন বিড়ম্বায় পড়তে হয় পথচারীদের। শহীদ মিনার ও জেলা প্রশাসক কার্যালয় সড়কের পাশে ফুটপাতে গড়ে তোলা হয়েছে দোকানপাট। দেখে বোঝার উপায় নেই, এটি ফুটপাত নাকি ব্যবসাকেন্দ্র। হাঁটার জায়গা জুড়ে পণ্যসামগ্রীর পসরা আর হকারদের ব্যস্ততা। পথচারীরা ফুটপাতে জায়গা না পেয়ে রাস্তায় হাঁটছেন, সেখানেও একই অবস্থা। রাস্তা দখল করে ব্যবসা। উপায় না পেয়ে মানুষ মূল সড়কের প্রায় মাঝামাঝি পথে হেঁটে চলে। রাস্তায় মানুষের চলাচলের কারণে দূর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি যান চলাচলে শৃঙ্খলা রাখাও কঠিন হয়ে পরে। এবিষয়ে দেখা গেছে প্রশাসনের গা ছাড়া ভাব।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK