1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪২ বার পঠিত
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গাঁওকান্দিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শাহজাহানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও গণবিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পৌরশহরের উৎরাইল এলাকায় টেকনিক্যাল কলেজের সামনে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও গণবিক্ষোভ মিছিলের মতো কর্মসূচী পালিত হয়। এতে প্রায় হাজারো মতো নারী পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নির্দোষ দাবিতে বিভিন্ন ধরণের শ্লোগান দিতে দিতে প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে দুর্গাপুর পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা পরিষদের মোড় ঘুরে আবার উৎরাইল এলাকায় ফিরে আসে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, গত বুধবার শাহজাহানকে জড়িয়ে মিথ্যা মামলা করা হয়েছে। প্রকৃতপক্ষে শাহজাহান এ ঘটনার সাথে কেনোভাবে জড়িত না। সে সব সময় অসহায়দের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করেছে এবং তার বিরুদ্ধে যে মামলাটি হয়ে তা প্রত্যাহারের দাবি জানান তারা । উল্লেখ্য, গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) সরকারি কাজে বাধা প্রদান এবং অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মো.শাহজাহানসহ সাত জনের নামে উপজেলা প্রশাসন কৃর্তক মামলা দায়ের করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK