1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রামপালে ওয়ার্ল্ড ভিশনের নগদ আর্থিক সহায়তা পেলো ৩৮০ হতদরিদ্র পরিবার

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩২ বার পঠিত
বাগেরহাটের রামপালে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া প্রোগ্রামের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার হুড়কা, রামপাল সদর, রাজনগর ও বাঁশতলী ইউনিয়নের ৩৮০ টি হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র পরিবারের মাঝে সহায়তার ১৮,৩০০ টাকা করে সুবিধাভোগী পরিবারের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী। এসময় সুবিধাভোগীদের মাঝে অর্থসহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ(ওসি) সেলিম রেজা, সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান। উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের ইশিতা বৈরাগী, পার্থ সারথি দোবে, সৈয়দ ইসতিয়াক আহমেদ প্রমুখ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK