1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতরা পেল আর্থিক সহায়তা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯১ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন কার্যালয়ের ব্যানারে আনুষ্ঠানিকভাবে ৪ লাখ ৯৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন-জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, ছাত্র সমন্বয়ক আরমান হোসাইন।

 

প্রশাসন সূত্র, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুর জেলায় ১৬ জন মারা গেছেন ও আহত হয়েছেন ২’শ ৫৮ জন। শহীদদের পরিবার ও আহতদের সহায়তার উদ্যোগ নেওয়া হয়। এতে রোববার শহীদ পরিবারের একজনকে ১০ হাজার ও আহত ৯৭ জনকে ৫ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, আপনারা জীবন্ত ইতিহাস। মনের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না, সে জাতি জাতি হিসেবে গড়ে ওঠে না। ইতিমধ্যে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সিভিল সার্জনের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করে তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ২২ জনকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK