1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না- ডা. শফিকুর রহমান

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৬ বার পঠিত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। কিন্তু আমাদের সঙ্গে কেউ যদি খেলে, তাহলে আমরা কারও দাবার ঘুঁটি হব না। কেউ আমাদের সঙ্গে খেলবেন, তা পছন্দ করি না। শুধু আমাদের সঙ্গে না, এ দেশের একজন নাগরিকের সঙ্গেও যেন কেউ খেলাধুলা না করে।’ আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর আর্দশ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শফিকুর রহমান আরও বলেন, ‘চব্বিশের নিহত ও আহতদের রক্ত, জীবন, ইজ্জত ও আবেগকে অপমানিত করবেন না। কিন্তু আমরা দেখছি, কতিপয় কাজ এখনো বন্ধ হচ্ছে না। আমরা দেশবাসীকে আহ্বান জানাব। আমরা বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি। কিন্তু এ আহ্বান কেয়ামত পর্যন্ত জানাব না।’

 

দলমত-নির্বিশেষে সবাইকে চাঁদাবাজি, দখলদারি বন্ধ করতে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, জাতিকে সামনে এগিয়ে যেতে দিন। আবার যেন ফ্যাসিবাদের নতুন ধারা, অধ্যায় তৈরি না হয়। তার থেকে ফিরে আসুন। ফিরে না আসলে আমাদের লড়াই অব্যাহত থাকবে। গণ জামায়েতের সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। সকাল সাতটা থেকে লক্ষ্মীপুর ও আশপাশের জেলা ও উপজেলা থেকে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ গণ জামায়েত সম্মেলন স্থলে জমায়েত হতে শুরু করেন। জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘আপনারা পাশে থাকলে চাঁদাবাজ, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত দেশ হবে। এর জন্য প্রথমত আপনাদের ভালোবাসা, দ্বিতীয়ত সমর্থন, তৃতীয়ত আপনাদের পাশে পেতে চাই।’ অনুষ্ঠানে বক্তব্য দেন- বাংলাদেশ জামায়েত ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এ.টি.এম মাসুস, কুমিল্লা মহানগরী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আমীর কাজী দ্বীন মোহাম্মদ, চট্রগ্রাম মহানগরী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আমীর এবং শাহজাহান চৌধুরী, ঢাকা মহানগরী উত্তর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরাম ডা. আনোয়ারুল আযিম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK