1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আগে সংস্কার, তারপরে নির্বাচন : জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৯ বার পঠিত

আগে সংস্কার, তারপরে নির্বাচন বলে মন্তব্য করেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব। গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হাজিরহাট বাজারের পালকি কমিউনিটি সেন্টারে সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় জেএসডির যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ২ মার্চ পতাকা দিবসের দাবিতে এ সভার আয়োজন করা হয়েছে। জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, ‘এখনও রাষ্ট্র নিয়ে নানান রকমের দুশ্চিন্তা যাচ্ছে। আগে রাষ্ট্র নিরাপদ হোক, তারপরে নির্বাচন হবে। যেখানে মানুষ ভোট দিতে পারে না, দুর্বৃত্তায়নের কারণে ভোটের পদ্ধতি নষ্ট হয়েছে, সেই সিস্টেমগুলোকে যদি সংস্কার করা না হয়- তাহলে আমার-আপনার কারো ভোটের কোনো দামই থাকবে না। আমাদের পছন্দের প্রার্থীও নির্বাচন করতে পারব না। সংস্কারের বিষয়টি যেমন অন্তর্বর্তীকালীন সরকারের বিবেচনায় রয়েছে, জনগণকেও সংস্কারের দাবি তুলতে হবে।’

 

জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব আরও বলেন, ‘রাজনৈতিক বড় দলগুলোর মধ্যে যে খেলা চলছে, সেখানে কিন্তু আরও ষড়যন্ত্র হচ্ছে। এজন্য প্রত্যেককে সজাগ হতে হবে। আগে সংস্কার তারপরে নির্বাচন।’ বক্তব্যের শুরুতে তিনি আরও বলেন, ‘আ স ম আব্দুর রব একক দল থেকে এ রামগতি-কমলনগরে ৩ বার এমপি হয়েছে। আমাদের দল রয়েছে।’ জেএসডি কমলনগর উপজেলা সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বিশেষ অতিথি ছিলেন- জেএসডি জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল হাসেম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন রোমান, যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইউসুফ আলী মিঠু, কমলনগর উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, রামগতি সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, কমলনগর উপজেলা কমিটির উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, জেএসডি নেতা আলতাব হোসেন, সহসভাপতি খোরশেদ আলম মেম্বার, শ্রমিক জোটের উপজেলা আহ্বায়ক হারুনুর রশিদ, উপজেলা যুব পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান বেলাল, যুবনেতা এমএএইচ রিয়াজ, রামগতি উপজেলা যুব পরিষদের সভাপতি হান্নান হাওলাদার, জেএসসি উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নূরে আলম জিকু প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK