1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

জামায়াত আমিরের লক্ষ্মীপুরে আগমন, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯২ বার পঠিত

আগামীকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের লক্ষ্মীপুর জেলায় আগমন উপলক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। শুভেচ্ছা তোরণ, ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে গোটা লক্ষ্মীপুর শহর। জেলার সর্বত্র চলছে মাইকিং। চলছে খোলা ট্রাকে ভ্রাম্যমাণ প্রচারণা সম্বলতি ইসলামী সংগীত। সবখানে সাজ-সাজ রব-রব পড়ে গেছে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে। চায়ের টেবিল থেকে শুরু করে সর্বত্র সকল শ্রেণি পেশার মানুষের মুখে মুখে জামায়াতের আমীর ডা.শফিকুর রহমানের আগমনী বার্তা শোনা যাচ্ছে। জেলাবাসী ডা. শফিকুর রহমানকে সাদরে গ্রহণ করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রেস ক্লাবে জামায়তে ইসলামীর আমির আগমন উপলক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। সভায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় পরিষদের সদস্য,  ঢাকা মহানগর (উত্তর) এর সেক্রেটারি ড. রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন – নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমেদ, এ আর হাফিজ উল্যাহ, সেক্রেটারী ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ প্রমুখ। এ সময় জেলা আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া আগমন উপলক্ষে সাংবাদিকদের সার্বিক সহযোগিতাসহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK