1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দায়িত্ব নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিবে- আমীর খসরু মাহমুদ চৌধুরী

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৭ বার পঠিত

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে বিএনপি’র। তাদের একমাত্র দায়িত্ব নির্বাচনের মাধ্যমে আগামী দিনে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিবে বলে মন্তব্য করেছেন আজকের এ সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘নতুন নতুন কথা শুনছি, কখনো বলে আনুপাতিক হারের নির্বাচন, কখনো বলে স্থানীয় সরকারের পরে জাতীয় নির্বাচন। তারপর তারা সংস্কার করে শেষ করে যাবে। শেখ হাসিনার বিচার শেষ করে যাবে, এ সমস্ত কথা বলার সুযোগ নেই। তাদেরকে সেই জায়গায় সেই দায়িত্ব কেউ দেয়নি। তাদের একমাত্র দায়িত্ব নির্বাচনের মাধ্যমে আগামী দিনে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিবে।’ আজ বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর আউটার ষ্টেডিয়ামে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো এবং দ্রুত নির্বাচনী রূপরেখা ঘোষণাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রঘোষিত চলমান কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে লক্ষ্মীপুর জেলা বিএনপি। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তাঁদের দায়িত্ব হচ্ছে একটাই, নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা তুলে দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা। আবার বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘নতুন কোনো গল্প আমাদের শোনার দরকার নেই। দেড় বছর আগে তারেক রহমান সাহেব বিএনপিসহ যাদের নিয়ে যুগপৎ আন্দোলনে ছিলেন, তাদের সবার সঙ্গে কথা বলে তাদের মতামত নিয়ে ৩১ দফা সংস্কারের কথা বলেছেন।’ আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যাঁরা ক্ষমতা দীর্ঘায়িত করে লাভবান হওয়ার চিন্তা করছেন, আপনারা মনে করছেন আপনারা এই সরকারের একটা অংশ হয়ে গেছেন। এই সরকার যত দিন ক্ষমতায় থাকবে, তত দিন আপনারা লাভবান হবেন। আপনারা সরকারের অংশ হয়ে থাকবেন, সেটা তো হওয়া সম্ভব নয়। কারণ, আপনি, আপনারা যাঁরা দীর্ঘায়িত করে ক্ষমতার অংশ হিসেবে ক্ষমতা ভোগ করার প্রক্রিয়ার মধ্যে ঢুকেছেন, তাঁদের বলছি, পরিষ্কার করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সে যাঁরাই হোক, যদি আগামী দিনের সরকারে যাওয়ার ইচ্ছা থাকে, তাড়াতাড়ি নির্বাচনী প্রক্রিয়ায় আপনারা চলে আসুন। আমরা তো আছিই নির্বাচনী প্রক্রিয়ায়।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আপনাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে কিন্তু সন্দেহের সৃষ্টি হয়েছে। আপনাদের কথাবার্তায়, আপনাদের উপদেষ্টাদের কথাবার্তা, তাঁদের সোশ্যাল মিডিয়ায় পোস্টে মনে হয়, তাঁরা কোনো একদিকে ঝুঁকে যাচ্ছেন। সেই সন্দেহের উদ্রেক যদি হয়, বাংলাদেশের জনগণের কাছে আপনাদের আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না।’ যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপি আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। জেলা বিএনপি সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু ও জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আর বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা পরিষদ আবুল খায়ের ভূঁইয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিএনপি চট্টগ্রাম বিভাগ সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ (ভিপি হারুন), বিএনপি চট্টগ্রাম বিভাগ সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজাম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK