1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কলেজ পরিচ্ছন্নতা কর্মীকে রাজকীয় বিদায়

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী পুষ্প রাণী দাসকে রাজকীয় বিদায় দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আজ বুধবার বিকালে অবসরজনিত কারণে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। পুষ্প রাণী দাসকে প্রাইভেটকার করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় কলেজ কর্তৃপক্ষ। এর আগে দীর্ঘদিন কর্মরত পুষ্প রাণী দাসকে বিদায় জানাতে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে প্রতিষ্ঠানে আসেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালনা ড. হাকীম মোহাম্মদ ইউসূফ হারুন ভূঁইয়া এবং রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার হারুন।

 

পুষ্প রাণী দাস ২০১০ সালে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মজীবন শুরু করেন। পুষ্প রাণী দাসের বাড়ি সদর উপজেলার দত্তপাড়া গ্রামে। বিদায় সংবর্ধনায় আবেগঘন মুহুর্ত তৈরি হয়েছে। কর্মীর প্রতি মালিকের এমন ভালোবাসা প্রশংসায় ভাসছে সর্বত্র। এসময় উপস্থিত ছিলেন- হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবে আনোয়ার, পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিনুল মোমেনিন মানিক, হামদর্দ কর্মকর্তা মিজানুর রহমান, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের ডেপুটি ম্যানেজার কামরুল হুদা সবুজ, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল সাইফুল ইসলাম খানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK