1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লংগদু কলেজে আলোচনা সভা 

বিপ্লব ইসলাম, লংগদু, রাঙ্গামাটি:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে, রাঙ্গামাটির লংগদু সরকারী মডেল কলেজের আয়োজনে উক্ত কলেজে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় লংগদু সরকারী মডেল কলেজের হল রুমে, অত্র কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক প্রভাষক আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,লংগদু সরকারি মডেল ডিগ্রি  কলেজের অধ্যক্ষ (ভাঃ) আজগর আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক ওসমান গণি, সহকারী অধ্যাপক রোকেয়া বেগম, প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক তাছলিমা খাতুন, প্রভাষক খন্দকার হাছান আলী, প্রভাষক অমিত কুমার দাস,প্রভাষক রেজালিন আরেফিন, প্রভাষক মৌসুমি পারভিন সহ অত্র কলেজের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা। এসময় আলোচনা সভায় বক্তব্যে , মহান ভাষা দিবসে একুশে ফেব্রুয়ারির তাৎপর্য ও মায়ের ভাষা প্রাণের ভাষা বাংলা ভাষার গুরুত্বারোপ করা হয়। এসময় তারা বলেন তৎকালীন সময়ে সালাম, জব্বার, বরকত, রফিক,শফিউর  সহ ৫২ এর বীর শ্রেষ্ঠ ভাষা শহীদদের আত্মত্যাগ আর তাদের তাজা রক্তের মাধ্যমে যে ভাষা বাংলার মানুষ পেয়েছে তা অবিস্মরণীয় হয়ে আছে থাকবে। সেই বীর শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলা ভাষা পেয়েছি সেটাই আমাদের মাটির ভাষা, আমাদের মায়ের ভাষা। আজ তাদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালন করা হচ্ছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK