1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে যুবদলের মিছিল

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০০ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় বিএনপির সমাবেশে কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষ্যে স্বাগত জানিয়ে মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা যুবদল। আজ বুধবার সন্ধ্যায় শহরের উত্তর তেমুহনী থেকে দক্ষিণ তেমুহনী গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন – জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুন সহ অসংখ্য নেতাকর্মী। জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলার আউটার স্টেডিয়াম মাঠে জেলা বিএনপির বিশাল সমাবেশের কথা রয়েছে।

 

 

এতে ৫০-৬০হাজার নেতাকর্মী উপস্থিত হওয়ার সম্ভাবনা। তবে দলীয় নেতারা বলছেন লক্ষাধিক নেতাকর্মী ও জনসাধারণ সমাবেশে অংশ নেবেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে ও সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন ও লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK